Meta Ads

Meta Ads এ CPA হঠাৎ বেড়ে গেলে — campaign বন্ধ করার আগে এই ৫টা জিনিস দেখুন

CPA একটা ফলাফল, কারণ না। CPM, CTR আর conversion rate ভেঙে দেখলে বেশিরভাগ সময় দশ মিনিটেই কারণটা বেরিয়ে আসে।

CPA হঠাৎ দ্বিগুণ হলে প্রথম ইচ্ছা হয় campaign বন্ধ করে দেওয়া। প্রায়ই সেটাই সবচেয়ে দামি ভুল: campaign আবার শেখা শুরু করে, আর আপনি কারণটা না জেনেই নতুন করে টাকা খরচ শুরু করেন।

তার আগে এই পাঁচটা জিনিস দেখুন, এই ক্রমে।

১. CPA আসলেই বেড়েছে, নাকি sale গোনা কমেছে?

গতকালের আসল order (website বা POS থেকে) আর Meta তে দেখানো purchase পাশাপাশি রাখুন। Meta কম দেখালে সমস্যা ad এ না, tracking এ — website এ নতুন update, checkout এ পরিবর্তন, বা Pixel আর Conversions API এর কোনোটা বন্ধ হয়ে যাওয়া।

Events Manager এ purchase event এর গত ৭ দিনের গ্রাফ এক নজরেই বলে দেবে। কেন তিনটা platform তিন রকম সংখ্যা দেখায়, সেটা নিয়ে আলাদা লিখেছি: GA4, Meta আর Google Ads তিন রকম সংখ্যা দেখায় কেন।

কারণ এখানে পেলে: ad এ হাত দেবেন না। আগে tracking ঠিক করুন।

২. CPA কে তিন ভাগে ভাঙুন

CPA আলাদা কিছু না, তিনটা সংখ্যার ফল:

CPA = CPM ÷ (1000 × CTR × Conversion rate)

একটা উদাহরণ: CPM $5, CTR 1%, conversion rate 2%। প্রতি ১০০০ বার দেখানোয় খরচ $5, click আসে ১০টা, বিক্রি হয় ০.২টা — অর্থাৎ CPA $25।

এখন শুধু CTR কমে 0.5% হলো, বাকি সব একই। CPA হয়ে গেল $50। একটা সংখ্যা অর্ধেক হলেই CPA দ্বিগুণ।

তাই গতকালের তিনটা সংখ্যা গত সপ্তাহের গড়ের পাশে রাখুন। যেটা বদলেছে, কারণ সেখানেই:

কী বদলেছে সম্ভাব্য কারণ
CPM বেড়েছে Auction এ প্রতিযোগিতা বেড়েছে, বা audience খুব ছোট
CTR কমেছে Ad পুরনো হয়ে গেছে — একই মানুষ বারবার দেখছে
Conversion rate কমেছে Landing page, দাম, stock, বা website ধীর

৩. CTR কমলে: frequency দেখুন

Frequency বাড়ছে আর CTR কমছে — মানে একই মানুষ একই ad দেখে ক্লান্ত। Audience ছোট হলে বা creative একটাই থাকলে এটা খুব দ্রুত ঘটে।

কী করবেন: campaign বন্ধ না করে একই ad set এ নতুন creative যোগ করুন — নতুন hook, নতুন ছবি বা video। তাতে campaign এর এতদিনের শেখা হারায় না।

৪. সম্প্রতি কেউ কিছু বদলেছে?

Ads Manager এ campaign এর history খুলুন। বাজেটে বড় পরিবর্তন, targeting বা optimization event বদল, বা একসাথে অনেক নতুন ad — এগুলো campaign কে আবার learning phase এ পাঠায়। তখন কয়েক দিন CPA ওঠানামা করাই স্বাভাবিক।

কারণ এখানে পেলে: আরেকটা পরিবর্তন করবেন না। ২–৩ দিন স্থির থাকতে দিন।

৫. বাইরের কারণ

  • CPM বেড়েছে, অথচ আপনি কিছু বদলাননি? উৎসব, sale এর মৌসুম বা মাসের শেষে auction এ প্রতিযোগিতা বাড়ে।
  • Conversion rate কমেছে? নিজে একবার কিনে দেখুন: website ধীর কিনা, payment ঠিক যাচ্ছে কিনা, stock আছে কিনা।
  • প্রতিযোগী নতুন offer দিয়েছে? Meta Ad Library তে দেখে নিন।

সিদ্ধান্ত নেওয়ার তিন নিয়ম

  • এক দিনের সংখ্যায় না, অন্তত ২–৩ দিনের ধারা দেখে।
  • একবারে একটাই পরিবর্তন — নইলে বুঝবেন না কোনটা কাজ করল।
  • বাজেট কমালে ধাপে ধাপে, এক ধাক্কায় না।

CampaignMD বানানোর সময় এই কারণেই CPC, CTR, CPM আর খরচ ঘণ্টায় ঘণ্টায় দেখার ব্যবস্থা রেখেছিলাম। সাপ্তাহিক report এ সমস্যা ধরা পড়তে পড়তে কয়েক দিনের বাজেট চলে যায়।

CPA ফলাফল, কারণ না। কারণ থাকে CPM, CTR আর conversion rate এ।