ট্র্যাকিং ও অ্যানালিটিক্স

GA4, Meta আর Google Ads তিন রকম সংখ্যা দেখায় কেন — আর কোনটা বিশ্বাস করবেন

একই সপ্তাহে তিন platform তিন রকম sale দেখাচ্ছে? পাঁচ মিনিটের একটা পরীক্ষায় বুঝবেন পার্থক্যটা স্বাভাবিক, নাকি আপনার tracking ভাঙা।

Meta বলছে ১২০টা purchase, Google Ads বলছে ৯০টা, GA4 বলছে ৭০টা — আর আপনার order list এ আসল order ৮০টা। (সংখ্যাগুলো উদাহরণ।) কোন সংখ্যা ধরে বাজেট ঠিক করবেন?

উত্তর: তিনটার কোনোটাই হিসাবের খাতা না — কিন্তু তিনটাই কাজের, যদি জানেন কোনটা কী মাপে।

এই সমস্যা আমি কাছ থেকে দেখেছি। পাঁচটা EdTech client property তে তিন platform একই সময়ের জন্য তিন রকম purchase দেখাচ্ছিল, আর reported ROAS বাস্তবের চেয়ে বেশি আসছিল। বাজেটের সিদ্ধান্ত হচ্ছিল এমন সংখ্যার উপর, যেটা কেউ ব্যাখ্যা করতে পারছিল না।

তিনটা সংখ্যা কখনো মিলবে না — এটাই নিয়ম

  • Attribution window আলাদা। Meta ডিফল্টভাবে ad এ click এর ৭ দিন আর দেখার ১ দিনের মধ্যে হওয়া sale নিজের বলে ধরে। Google Ads এর conversion window সাধারণত click এর পর ৩০ দিন। GA4 সব channel এর মধ্যে কৃতিত্ব ভাগ করে দেয়।
  • একই sale দুজনেই দাবি করে। ক্রেতা Facebook এ ad দেখল, পরে Google এ search করে কিনল। Meta আর Google দুজনেই sale টা নিজের বলে গুনবে।
  • গোনার দিন আলাদা। Ad platform গুলো conversion দেখায় click বা দেখার দিনে; GA4 দেখায় যেদিন আসলে কেনা হয়েছে।

তাই লক্ষ্য তিনটাকে এক সংখ্যায় আনা না। লক্ষ্য হলো জানা — পার্থক্যটা নিয়মের কারণে, নাকি ভাঙা tracking এর কারণে।

পাঁচ মিনিটের পরীক্ষা

গত ৭ দিনের আসল order সংখ্যা নিন — website বা POS থেকে। তারপর প্রতিটা platform আসলের কত শতাংশ দেখাচ্ছে, হিসাব করুন:

উৎস ৭ দিনে purchase আসল order এর কত %
আসল order ৮০ ১০০%
Meta ১২০ ১৫০%
Google Ads ৯০ ১১৩%
GA4 ৭০ ৮৮%

ফলাফল যেভাবে পড়বেন:

  • Ad platform আসলের চেয়ে কিছুটা বেশি দেখায় — দুজনেই কৃতিত্ব নেয় বলে এটা স্বাভাবিক।
  • কোনোটা আসলের প্রায় দ্বিগুণ বা তার বেশি — সম্ভবত একই sale দুবার গোনা হচ্ছে।
  • GA4 আসলের চেয়ে অনেক কম — browser এ event হারিয়ে যাচ্ছে।
  • শতাংশগুলো হঠাৎ বদলে গেছে — সাম্প্রতিক কোনো website পরিবর্তনে কিছু ভেঙেছে।

আমি যে দুটো কারণ পেয়েছিলাম

সেই পাঁচটা property তে প্রতিটা purchase event data layer এর ভেতর দিয়ে ধরে ধরে দেখেছিলাম, ঠিক কোথায় সংখ্যা আলাদা হয়ে যাচ্ছে। কারণ ছিল দুটো, আর ঘটছিল একসাথে:

  1. Browser এ event হারাচ্ছিল। Ad blocker, browser এর privacy setting, বা page পুরো load হওয়ার আগেই চলে যাওয়া — এসবে browser থেকে পাঠানো অনেক event পৌঁছায়ই না।
  2. যেগুলো পৌঁছাচ্ছিল, তার কিছু দুবার গোনা হচ্ছিল। একই purchase browser (Pixel) আর server (Conversions API) দুদিক থেকে যাচ্ছিল, কিন্তু দুটোকে "একই event" বলে চেনানোর ব্যবস্থা ছিল না।

একদিকে কম, অন্যদিকে বেশি। মোট সংখ্যা কখনো কখনো কাছাকাছি দেখাত — আর সেটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ তখন কেউ খুঁজে দেখে না।

যেভাবে ঠিক হয়েছিল

  • একটা পরিষ্কার data layer। কোন event কখন fire হবে আর তাতে কী তথ্য যাবে, আগে লিখে ঠিক করা — পুরো funnel এর জন্য ১৬টার বেশি custom event।
  • Server-side GTM। Event সরাসরি browser থেকে না গিয়ে নিজেদের server container হয়ে যায়, তাই blocker এ অনেক কম হারায়।
  • Meta Conversions API, event ID দিয়ে deduplication। Browser আর server দুদিক থেকে একই event ID যায়, Meta একটাকে বাদ দেয়। Events Manager এ এটা ঠিকমতো কাজ করছে কিনা দেখা যায়।
  • প্রতিটা পরিবর্তনের পর মিলিয়ে দেখা। GA4, Meta আর Google Ads এর সংখ্যা আসল order এর পাশে রেখে।

এরপর reported ROAS আসল purchase এর সাথে মিলল, আর বাজেটের প্রতিটা সিদ্ধান্ত dashboard দেখিয়ে ব্যাখ্যা করা গেল।

Ad platform এর সংখ্যা সিদ্ধান্তের signal, হিসাবের খাতা না। হিসাবের খাতা আপনার আসল order list।