এআই ও অটোমেশন

ছোট ব্যবসায় AI Automation শুরু করুন একটা Google Sheet দিয়ে — বড় system দিয়ে না

কোন কাজ আগে automate করবেন তা বাছার তিনটা প্রশ্ন, আর যে তিনটা নিয়ম না মানলে automation উল্টো ঝামেলা বাড়ায় — একটা Facebook page এর publishing system বানানোর অভিজ্ঞতা থেকে।

বেশিরভাগ ছোট ব্যবসা automation শুরু করে ভুল জায়গা থেকে: বড় একটা tool কেনে, সব একসাথে বদলাতে চায়, আর দুই সপ্তাহ পরে পুরনো পদ্ধতিতে ফিরে যায়।

শুরু করুন একটা কাজ দিয়ে — ছোট, বিরক্তিকর, রোজকার।

কোন কাজ আগে? তিনটা প্রশ্ন

  1. কতবার হয়? রোজ বা সপ্তাহে কয়েকবার হলে তবেই automation এর খাটুনি উসুল হয়।
  2. ধাপগুলো কি লিখে বোঝানো যায়? "যদি এটা হয়, তাহলে ওটা করো" দিয়ে লেখা গেলে automate করা যায়। প্রতিবার বিচার-বুদ্ধি লাগলে, এখনই না।
  3. ভুল হলে কত ক্ষতি? প্রথম automation এ ঝুঁকি কম রাখুন। শিখতে গিয়ে ভুল হবেই।

তিনটা প্রশ্নেই পাস করে সাধারণত এমন কাজ: নির্দিষ্ট সময়ে post দেওয়া, নতুন order বা lead একটা sheet এ তোলা, রোজ সকালে বিজ্ঞাপনের খরচ দেখা, একই প্রশ্নের একই উত্তর।

হিসাবটাও সহজ: দিনে ২০ মিনিটের একটা কাজ মানে মাসে ১০ ঘণ্টা। একবার বানালে সেই সময় প্রতি মাসে ফেরত আসে।

একটা বাস্তব উদাহরণ: Google Sheet থেকে Facebook page

একটা Facebook page এ post দেওয়ার পুরো রুটিন automate করেছিলাম — নতুন কোনো software কেনা ছাড়াই:

  • Content calendar হলো একটা সাধারণ Google Sheet। প্রতি সারিতে একটা post: লেখা, ছবি, তারিখ-সময়, আর একটা "approved" ঘর। দল আগে থেকেই sheet চালাতে জানত, তাই নতুন কিছু শিখতে হয়নি।
  • প্রতি ৫ মিনিটে একটা n8n workflow sheet টা দেখে, আর শুধু সেই post গুলো নেয় যেগুলো approved এবং যাদের সময় হয়েছে।
  • Post হয়ে গেলে status sheet এ ফিরে লেখা হয়, আর প্রতিটা run এর আলাদা log থাকে।

তিনটা নিয়ম — না মানলে automation উল্টো ঝামেলা বাড়ায়

১. যা বাইরে যায়, তা মানুষের অনুমোদন ছাড়া যাবে না। ঐ system এ শুধু approved post ই publish হতো। নিজের ব্যক্তিগত AI system এও একই নিয়ম রেখেছি — post, email বা বাইরের যেকোনো কাজ এক ট্যাপের অনুমোদনের অপেক্ষা করে। AI খসড়া বানাক; আপনার নামে কী বাইরে যাবে, শেষ সিদ্ধান্ত আপনার।

২. আগে Demo, তারপর Live। Demo mode এ পুরো প্রক্রিয়া চলে, কিন্তু আসলে কিছু post হয় না। ফল ঠিক দেখলে তবেই Live mode চালু।

৩. প্রতিটা run এর হিসাব রাখুন। কী হলো, সফল নাকি ব্যর্থ, আর কেন — লিখে রাখুন। কিছু ভুল হলে খুঁজতে হবে না; log এ সব থাকবে।

প্রথম সপ্তাহের পরিকল্পনা

দিন কাজ
১–২ রোজকার কাজের তালিকা; তিন প্রশ্ন দিয়ে একটা বাছাই
৩–৪ Sheet বানানো, প্রতিটা ধাপ লিখে ফেলা
৫–৬ Demo mode এ চালিয়ে দেখা
৭ Live, সাথে log

প্রথম automation এর লক্ষ্য পুরো ব্যবসা বদলানো না। লক্ষ্য একটা কাজ থেকে মুক্তি — আর শেখা, কোন কাজ যন্ত্রকে দেওয়া যায় আর কোনটা যায় না।